Sadullapur Upazila Parishad

সাদুল্যাপুর উপজেলা পরিষদ স্লাইডশো
সাদুল্লাপুর উপজেলা পরিষদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম
welcome

উত্তরাঞ্চলের সরলমনা মানুষের অতি সম্ভাবনাময় গাইবান্ধা জেলার একটি উপজেলা সাদুল্লাপুর। স্বাধীনতা পর হতে উন্নয়নের দিক থেকে দেশের অন্যান্য উপজেলার তুলনায় সাদুল্লাপুর পশ্চাৎপদ। উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে যোগাযোগ। বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে বিশ্ব এগিয়ে চলেছে দ্রুতগতিতে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প-২০২১ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সাদুল্লাপুর উপজেলাকেও বিকশিত ও আলোকিত করে ডিজিটাল সাদুল্লাপুর হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য নানা প্রতিকূলতাকে উপেক্ষা করে সাদুল্লাপুর উপজেলা পরিষদের ঐকান্তিক প্রচেষ্টায় একটি ওয়েবসাইট চালু করার উদ্যোগ গ্রহণ করেছি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে উপজেলা পরিষদ অন্যতম। এটি উপজেলা পর্যায়ে সরকারের নির্দেশনা মোতাবেক কাজসমূহ সম্পাদনের মূল কেন্দ্রবিন্দু। উপজেলা পরিষদ উপজেলার জনগণের সাথে জেলা এবং সরকারের কেন্দ্রীয় অংশের মধ্যে সংযোগ স্থাপনের কাজটি করে থাকে। তৃণমূলের মানুষের জন্য উপজেলা পরিষদ কার্যালয় সর্বোচ্চ প্রশাসনিক গুরুত্ব বহন করে। এ কারণে প্রতিদিন বহু মানুষ বিভিন্ন সেবা গ্রহণের উদ্দেশ্যে উপজেলা পরিষদ কার্যালয়ে আগমন করে থাকেন।

২০০৯ সালের ২২ জানুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনে সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে সাদুল্লাপুর উপজেলা পরিষদের একটি ওয়েবসাইট খোলার প্রয়োজনীয়তা অনুভব করি, যাতে সরকার কর্তৃক গৃহীত e-governance এর পদক্ষেপসমূহের সাথে ত্বরিৎগতিতে সম্পর্কিত হওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে বিগত ২০০৯ সালের ২৩ ফেব্রুয়ারি শপথ গ্রহনের পর থেকেই সাদুল্লাপুর উপজেলা পরিষদের ওয়েবসাইট নির্মাণের উদ্যোগ গ্রহণ করি। পরিকল্পনা মোতাবেক এই উদ্যোগ বাস্তবায়নের জন্য গাইবান্ধা ভিত্তিক ওয়েবসাইট নির্মাণ প্রতিষ্ঠান কনসেপ্ট ইনোভেটিভ কম্যুনিকেশন বাংলাদেশের কারিগরি সহায়তায় শুরু হয় সাইটটির নির্মাণ কাজ। যা ইতিহাসে দেশের প্রথম উপজেলা পরিষদের ওয়েবসাইট হিসেবে চিহ্নিত হবে বলে আমি মনেকরি।

Read more...
 
পটভূমি: সাদুল্লাপুর উপজেলা
Our company

১৯১৩ সালে সাদুল্লাপুর উপজেলা গঠিত হয়। ১১টি ইউনিয়ন ও ১৬৬টি মৌজা নিয়ে গঠিত উপজেলার আয়তন ২৩০.১২ বর্গ কিলোমিটার। গাইবান্ধা শহর হতে ১১ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এই উপজেলা উত্তরে সুন্দরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলা। পূর্বে গাইবান্ধা সদর, দক্ষিণে পলাশবাড়ী এবং পশ্চিমে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা দ্বারা বেষ্টিত। এ উপজেলাটি প্রায় ২৫ ডিগ্রী ১৭ ফুট ও ২৫ ডিগ্রী ৩১ ফুট উত্তর অক্ষাংশ এবং ৮৯ ডিগ্রী ২০ ফুট ও ৮৯ডিগ্রী ৩২ ফুট পুর্ব দ্রাঘিমাংশর মধ্যে অবস্থিত।

ঘাঘট নদী উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। কথিত আছে বহু পুর্বে এই এলাকা জঙ্গলে পরিপূর্ণ ছিল। হিন্দু রাজা ও জমিদারদের একচ্ছত্র আধিপত্য ছিল। একসময় সাইদুল্লাহ নামে এক ধর্মীয় সাধক এই এলাকায় এসে ধর্ম প্রচারের কাজ শুরু করেন। তার নামানুসারে উপজেলার নাম রাখা হয় সাদুল্লাপুর।

সাদুল্লাপুরের ৮৫% মুসলমান ও অবশিষ্ট হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বী। এলাকার ৮০% লোক কৃষির উপর নির্ভরশীল। অন্যান্যরা বিভিন্ন পেশায় নিয়োজিত। বহু পূর্ব হতে সাংস্কৃতিক ঐতিহ্য বহনকারী এ উপজেলা সবারই দৃষ্টি আকর্ষণ করে আসছে। শিক্ষার দিক দিয়েও সাদুল্লাপুর উপজেলা পিছিয়ে নেই। শিক্ষার পাশাপাশি স্থানীয় লোকদের উৎসাহে ও পৃষ্ঠপোষকতায় বেশ কতকগুলি চিত্তবিনোদনমূলক সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। উপজেলার শিক্ষার উৎকর্ষ বিধানে প্রায় ১১টি মহাবিদ্যালয়, ৬১টি হাইস্কুল, ৯০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৯২টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩৩টি মাদ্রাসা এবং ৬৮টি এবতেদায়ী মাদ্রাসা আছে। শিক্ষার হার ৩৩.৬৬%। উপজেলার মধ্যে প্রায় ৬ কি.মি. রেলপথ রয়েছে।

Read more...
 

প্রোফাইল

MP ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী
সংসদ সদস্য
গাইবান্ধা-৩
Chairman এস.এম. খাদেমুল ইসলাম খুদি
উপজেলা চেয়ারম্যান
সাদুল্লাপুর, গাইবান্ধা
UNO মোঃ গোলাম মওলা
উপজেলা নির্বাহী কর্মকর্তা
সাদুল্লাপুর,গাইবান্ধা

শুভেচ্ছা বাণী

সাদুল্লাপুর উপজেলা পরিষদের সম্মানীত চেয়ারম্যান এস.এম খাদেমুল ইসলাম খুদি উপজেলার একটি ওয়েবসাইট প্রকাশ করার যে মহৎ উদ্যোগ নিয়েছেন, আমি তাকে সু-স্বাগতম জানাই।
ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী
জাতীয় সংসদ সদস্য, গাইবান্ধা-৩
উপজেলা পরিষদ স্থানীয় সরকার কাঠামোর একটি গুরুত্বপূর্ণ স্তর। দেশের জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষে প্রতিটি উপজেলা পরিষদ বহুমূখী কর্মসূচী গ্রহণ করে গ্রামীণ পশ্চাৎপদ অবস্থার পরিবর্তনে উল্লেখযোগ্য অবদান রাখছে।
শহীদুল ইসলাম
জেলা প্রশাসক, গাইবান্ধা
গাইবান্ধা জেলা তথ্য বাতায়ন
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

Bangla Help!

পরিসংখ্যান

Members : 1
Content : 196
Web Links : 106
Content View Hits : 40490
We have 1 guest online
You are here  : Home
মানচিত্রে সাদুল্যাপুর
ওয়েবমেইল
 টেলিফোন গাইড
Support